জামেয়া হাকিমুল উম্মত একটি আদর্শ কওমি মাদরাসা, যেখানে কুরআন-সুন্নাহভিত্তিক বিশুদ্ধ ইসলামী শিক্ষার মাধ্যমে আলোকিত প্রজন্ম গড়ার প্রয়াস চলছে। এ প্রতিষ্ঠানটি ইলমে নবুয়্যতের বিভিন্ন স্তরে জ্ঞানচর্চার সুযোগ করে দিয়েছে।
শিক্ষার্থীদের জন্য আধুনিক ও পরিচ্ছন্ন আবাসন, বড় মসজিদ, স্বাস্থ্যকেন্দ্র, খেলার মাঠ, গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্রসহ রয়েছে উন্নত সব সুযোগ-সুবিধা। প্রতি বছর দেশব্যাপী বোর্ড পরীক্ষায় শ্রেষ্ঠ ফলাফল অর্জন করে জামেয়া ইতোমধ্যে ইসলামী শিক্ষাক্ষেত্রে একটি বিশ্বস্ত নাম হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে।