• 1. যার তাকওয়া যত বড় তার ঈমান তত বড়।
    The greater a person's taqwa, the stronger their faith.
  • 2. মনের অন্যায় চাহিদা দমন করেই মানুষ ওলীআল্লাহ হয়।
    A person becomes a friend of Allah by restraining the wrongful desires of the heart.
  • 3. কোন আল্লাহওয়ালার কাছে যাও প্রেমের যন্ত্রণা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ।
    Go to a person devoted to Allah, and your pain of love will increase, Insha'Allah.
  • 4. আকাবিরে দ্বীনের তা'লীমাত, আকাবিরে দ্বীনের পরিচয়, আকাবিরে দ্বীনের মহব্বত ও আযমত এবং আকাবিরে দ্বীনের ইত্তিবা' শেখানো ছাড়া উম্মতকে গোমরাহী থেকে রক্ষা করার কোন রাস্তা নেই।
    There is no way to protect the Ummah from misguidance except by teaching: the guidance of the elders (Akaabir) of the faith, knowing them, loving and honoring them, and following them.
  • 5. কেবল দ্বীনি শিক্ষাই আলোকিত জাতির মূল মেরুদন্ড।
    Religious education alone is the backbone of an enlightened nation.
  • 6. দ্বীনের উপর অটল থাকতে পারা সবচেয়ে বড় কারামত।
    Remaining steadfast upon the faith (Deen) is the greatest miracle.
  • 7. ঝটপট আল্লাহকে পেতে হলে ঝটপট তাকওয়া ধরতে হবে, সব গুনাহ ছাড়তে হবে।
    If you want to reach Allah quickly, you must adopt taqwa quickly and abandon all sins.
  • 8. আল্লাহপাকের আজীব শান যে, কেউ যদি আল্লাহকে একদমই গভীরভাবে ভালোবেসে ফেলে তো আল্লাহপাক বলেন যে, যা এখন জ্বলতে থাক। যা, এই জ্বালাপোড়া নিয়েই বেঁচে থাক।
    Such is the wondrous majesty of Allah: when someone deeply falls in love with Him, Allah says, "Go on, keep burning in this love, live with this longing."
  • 9. ইসলামের দাওয়াত দেওয়ার জন্য শ্রেষ্ঠ তরিকা হলো, পূর্ণ ইসলাম নিজের মধ্যে আনা এবং পূর্ণ ইসলামওয়ালা জিন্দেগী নিয়ে চলা।
    The best way to invite others to Islam is to embody complete Islam within yourself and live a fully Islamic life.
  • 10. কোরানের আরবী সৌদি আরবের আরবী নয়। এটা আসমান থেকে এসেছে। সেটা শেখার জন্য ওলামায়ে জ্বীন থেকে শেখা চাই। আল্লাহ ওয়ালাদের রূহ থেকে সে আরবী শেখা চাই।
    The Arabic of the Qur'an is not the Arabic of Saudi Arabia; it has come from the heavens. It must be learned from the scholars and absorbed from the spirit of the Awliya.
  • 11. যে আকাবিরে-উম্মতের প্রতি অশ্রদ্ধাশীল তার থেকে কোন ভাবেই এলেম শেখা উচিত না। চাই সে এলেমের মহাসাগরই হোক না কেন। তার থেকে এক অক্ষরও শেখা চাইনা।
    One who shows disrespect to the great scholars of the Ummah should never be taken as a teacher, no matter how vast their knowledge.
  • 12. প্রতিদিনই সকাল হলে খেয়াল করি যে, আজকের দিনে আল্লাহকে রাজী করে ফেলবো। ঘুম থেকে জাগলেই আল্লাহকে ভালবাসার প্রস্তুতি নেই।
    Every morning, remind yourself: "Today, I will earn Allah's pleasure." As soon as you wake up, prepare yourself to love Allah.
  • 13. ক্ষমা চাওয়ার তৌফিক তারই নসিব হয় যে ক্ষমা প্রাপ্ত হবে, কপাল যার ভাল।
    The ability to seek forgiveness is granted only to those destined to be forgiven.
  • 14. শোকর আর সবর এই দুই জিনিস মানুষকে মহান আল্লাহ্ পর্যন্ত পৌঁছে দেয়।
    Gratitude and patience — these two qualities lead a person to Allah.
  • 15. ওলী হওয়ার জন্য দরকার ফরজ, ওয়াজিব ঠিকমতো আদায় করা গুনাহ্ একটাও না করা।
    To become a friend of Allah, one must properly fulfill all obligations and avoid every single sin.
  • 16. আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো তো সে সুখী মানুষ। আল্লাহর সঙ্গে সম্পর্ক নষ্ট তো জীবন তার দুর্বিষহ।
    If someone's relationship with Allah is good, they are truly happy; if it is broken, their life becomes miserable.
  • 17. প্রিয় বন্ধুরা! সত্যিকারের যে নামাযী, যে আল্লাহর জন্য নামায পড়ে আল্লাহর কসম নামাযের মধ্যেই জান্নাতের মজা তখন সে পেয়ে যায়।
    Dear friends! A true worshipper who prays for Allah alone finds the joy of Jannat within the prayer itself.